কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল


 





কাতারের রাজধানী দোহা-তে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা আল-উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আলজাজিরা। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে চারটার দিকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।



খবরে বলা হয়, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে—ইরান দোহার দিকে দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে। এর মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ভূপাতিত করা হয়। তবে অন্য মিসাইলটি সরাসরি আল-উদেইদ ঘাঁটিতে আঘাত হানে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত এ স্থাপনাটিতে বিপুলসংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে।




তবে হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ঘটনার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url