মার্কিন নাগরিকদের অবিলম্বে ১৪ দেশ ত্যাগের আহ্বান, রয়েছে যেসব দেশ


 





নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ১৪টি দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। এক সতর্কবার্তায় বলা হয়েছে, সম্ভাব্য ‘গুরুতর ঝুঁকি’র কারণে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত নাগরিকদের যত দ্রুত সম্ভব উপলভ্য পরিবহন ব্যবহার করে সেখান থেকে বেরিয়ে যেতে হবে।



সতর্কতার আওতায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।



কনস্যুলার বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানান, পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এবং ঝুঁকি এড়াতে বিলম্ব না করাই উত্তম। তিনি মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url