ইসরাইলের তিনটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা


 




লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরাইলের তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। সংগঠনটির ভাষ্য, বৈরুতের দক্ষিণ উপশহরে তাদের ঘাঁটিতে ইসরাইলি বাহিনীর আক্রমণের প্রতিক্রিয়ায় এই পাল্টা অভিযান পরিচালনা করা হয়েছে। বিষয়টি জানিয়েছে Middle East Eye।



মঙ্গলবার (৩ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং মেরন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটির দাবি, লেবাননের বিভিন্ন শহর ও জনপদে ইসরাইলের ‘অপরাধমূলক আগ্রাসন’-এর জবাব হিসেবেই এ হামলা।



এ ছাড়া অধিকৃত গোলান হাইটস–এর একটি সামরিক স্থাপনায় রকেট নিক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।



অন্যদিকে, মঙ্গলবার ভোরে লেবাননের রাজধানী বৈরুত–এ ধারাবাহিক বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে হামলা শুরু হয় বলে জানা গেছে। লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, একদিনে ইসরাইলি আক্রমণে অন্তত ৫২ জন নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url