ঈদে দেখা মিলবে গ্যাংস্টার তানজিন তিশার


 




টিভি নাটকে ভিন্ন ঘরানার গল্প নিয়ে হাজির হচ্ছেন তানজিন তিশা। আসন্ন ঈদ উপলক্ষে নির্মিত ‘গোলাপী’ নামের নারীকেন্দ্রিক অ্যাকশন থ্রিলারে তাকে দেখা যাবে একেবারে নতুন রূপে। এবার আর প্রচলিত রোমান্টিক চরিত্র নয়, বরং ভয়ংকর ও রহস্যঘেরা এক নারী গ্যাংস্টারের ভূমিকায় পর্দায় আসছেন তিনি। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি দ্বৈত ভূমিকায়ও দেখা যাবে তিশাকে—একদিকে কোমল স্বভাবের নারী, অন্যদিকে দাপুটে ও নির্মম গোলাপী।



নাটকে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তৌসিফ মাহবুব। তবে তার চরিত্রটি নায়ক না ভিলেন—সে রহস্য এখনই খোলাসা করা হয়নি। গল্পের ভেতরেই মিলবে সেই উত্তর।



মেজবাহ উদ্দিন সুমন–এর চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। নির্মাতার ভাষ্য, বস্তির বাস্তবতা, পকেটমার চক্র, গ্যাংস্টার রাজনীতি ও পুলিশি অভিযানের পাশাপাশি রোমান্স ও আবেগও জায়গা পেয়েছে গল্পে।



প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, সিনেমাটিক মেজাজে নির্মিত এ নাটক ছোট পর্দায় বড় পর্দার স্বাদ দেবে। পরিকল্পনা অনুযায়ী, আসন্ন ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘গোলাপী’।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url