ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান। মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার দিবাগত রাত ৩টায় তিনি ঢাকা ত্যাগ করবেন।
দলীয় সূত্র জানায়, সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করবেন। ধর্মীয় এ সফরটি স্বল্পমেয়াদি বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমরাহ পালন শেষে আগামী ৬ মার্চ সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। সফরকালীন সময়ে দলীয় কার্যক্রম সংশ্লিষ্ট নেতারা সমন্বয় করবেন বলেও জানা গেছে।
