ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প


 





‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ২০২৬ ফিফা বিশ্বকাপ আগামী জুন-জুলাইয়ে শুরু হওয়ার কথা। এবারের আসরের আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। তবে রাজনৈতিক উত্তেজনার কারণে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।



এশিয়ান অঞ্চলের বাছাইপর্ব পেরিয়ে মূল আসরে জায়গা নিশ্চিত করেছে ইরান। সূচি অনুযায়ী তাদের ম্যাচ পড়েছে লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। কিন্তু দীর্ঘদিনের কূটনৈতিক টানাপোড়েন, ভিসা নিষেধাজ্ঞা এবং সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। চলমান সংঘাত বিশ্বকাপের প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।



মঙ্গলবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান খেলবে কি না—তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন। তার এই মন্তব্য ফিফার ঘোষিত নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করা হচ্ছে। কারণ ফিফা আগেই জানিয়েছে, অংশগ্রহণকারী সব দেশ, খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।



পরে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি বলেন, সম্ভাব্য যেকোনো নিরাপত্তা হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত। অন্যদিকে, মেহদী তাজ আগেই ইঙ্গিত দিয়েছিলেন, পরিস্থিতি অনুকূলে না থাকলে বিষয়টি পুনর্বিবেচনা করতে হতে পারে। যদিও ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বর্তমান অবস্থানে তাদের কোনো পরিবর্তন আসেনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url