আজকের স্বর্ণের দাম?


 




মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে দেশের স্বর্ণবাজারেও। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা। মঙ্গলবার সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে এবং বুধবারও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।



বাজুস জানায়, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে। এর আগে গত শনিবার ও সোমবারও দাম বাড়ানো হয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে কয়েক দফা মূল্যবৃদ্ধি ঘটল। চলতি বছরে এখন পর্যন্ত ৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ২৪ বার বেড়েছে এবং ১২ বার কমেছে। ২০২৫ সালেও ৯৩ দফা মূল্য পরিবর্তন হয়েছিল।




স্বর্ণের পাশাপাশি রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেট রুপা ভরিতে ১৭৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ১৭৩ টাকা। এছাড়া ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির রুপার দামও সমন্বয় করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url