মধ্যরাতের স্ট্যাটাসে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিলেন হাসনাত আবদুল্লাহ


 




দীর্ঘ ১১ মাসের অনুসন্ধান শেষে আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগে কোনো প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে সব অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর দুর্নীতি ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনা শুরু হয়।



এ ঘটনার প্রেক্ষিতে একই রাতে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন এনসিপির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নিজের পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ২০২৪ সালের আগস্ট থেকে এনসিপির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে, তার মধ্যে এখন পর্যন্ত কতগুলো অভিযোগ বাস্তবে প্রমাণিত হয়েছে।



হাসনাতের এই পোস্টের নিচে অনেকেই মতামত জানান। একজন মন্তব্য করেন, সত্যের পথে থাকলে জনগণের সমর্থন পাওয়া যাবে এবং সময়ের সঙ্গে সঙ্গে পুরোনো ধাঁচের রাজনীতি বদলে যাবে। আবার মিথিলা খুশবু নামে একজন লেখেন, সমালোচনা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে, কারণ দেশের মানুষ রাজনৈতিক পরিবর্তন চায় এবং তরুণ নেতৃত্বের হাত ধরেই তা সম্ভব।



এর আগে নিজের ফেসবুক পোস্টে মোয়াজ্জেম হোসেন জানান, দুদকের তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তিনি দাবি করেন, দায়িত্ব পালনকালে বিভিন্ন তদবির ও অনৈতিক সুবিধা দেওয়ার চাপের মুখে পড়লেও তা প্রত্যাখ্যান করেছিলেন। এরপরই তার বিরুদ্ধে ৩১১ কোটি টাকার তদবির-বাণিজ্যের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয় বলে তিনি উল্লেখ করেন।



তিনি আরও বলেন, তদন্ত চলাকালে তিনি দুদককে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তবে এ সময় তাকে ও তার পরিবারকে সামাজিক ও মানসিক চাপের মুখে পড়তে হয়েছে। শেষে তিনি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url