মধ্যপ্রাচ্য উত্তেজনা: ইরান ইস্যুতে আরব লীগের জরুরি বৈঠক


 




ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ইরানের হামলার ঘটনাকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসছে আরব লীগ। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল রোববার (৮ মার্চ) ভার্চুয়ালি বৈঠক করবেন। আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি এ তথ্য জানিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।



জানা গেছে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকের আহ্বান জানিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সদস্য দেশগুলো সেখানে আলোচনা করবে।



প্রসঙ্গত, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ২১ দিন সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।


এর একদিন পর, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ‘অপারেশন এপিক ফিউরি’ নামে ওই অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অংশ নেয়। একই সময়ে ইসরাইলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে পৃথক সামরিক অভিযান শুরু করে।



এর জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url