সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন এক সামরিক সক্ষমতার প্রদর্শন করেছে North Korea। দেশটি তাদের নবনির্মিত একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে পরীক্ষামূলকভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এই উৎক্ষেপণ সরাসরি উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন দেশটির সর্বোচ্চ নেতা Kim Jong Un। খবর প্রকাশ করেছে Al Jazeera।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Korean Central News Agency (কেসিএনএ) জানিয়েছে, নতুন ডেস্ট্রয়ারটির নাম রাখা হয়েছে ‘চো হিওন’। প্রায় ৫০০ টন ওজনের এই যুদ্ধজাহাজটি দেশটির নৌবাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়। জাহাজটি পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পঘাঁটি Nampo Shipyard থেকে যাত্রা শুরু করে। উৎক্ষেপণের আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে কিম জং উন বলেন, খুব শিগগিরই তাদের নৌবাহিনী পানির নিচে ও পানির ওপর থেকে একযোগে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে।
তিনি আরও জানান, নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনাও দ্রুত এগিয়ে চলছে। কিমের মতে, সাম্প্রতিক বছরগুলোতে নৌ প্রতিরক্ষা খাতে যে অগ্রগতি হয়েছে তা দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতায় বড় ধরনের পরিবর্তন এনেছে, যা গত পাঁচ দশকে দেখা যায়নি।
