নতুন ভিসি হিসেবে নিয়োগ পেলেন যারা




সরকার একসঙ্গে দেশের আটটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে। সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন এ বি এম ওবায়দুল ইসলাম, যিনি এর আগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর ভিসি ছিলেন। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ছিদ্দিকুর রহমান খান।

এছাড়া সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়-এর ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. নুরুল ইসলাম-কে, যিনি আগে জাতীয় বিশ্ববিদ্যালয়-এর প্রো-ভিসি ছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর নতুন ভিসি হয়েছেন মো. মাসউদ।

অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ফোরকান-কে। রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য হয়েছেন মো. ফরিদুল ইসলাম।

এদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এর চেয়ারম্যান এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মামুন আহমেদ। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর নতুন ভিসি হয়েছেন রইস উদ্দিন।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url