ঈদুল ফিতর কি বারে হতে পারে জানা গেল


 



Australian National Imams Council জানিয়েছে, অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কেন্দ্র এবং চাঁদ দেখার দায়িত্বে থাকা বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে।

তাদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ মার্চ বৃহস্পতিবার হবে পবিত্র রমজান মাসের শেষ দিন। জ্যোতির্বৈজ্ঞানিক গণনায় সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর কত সময় দৃশ্যমান থাকবে এবং অস্ট্রেলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে সেটি দেখা যাওয়ার সম্ভাবনা—এসব বিষয় বিবেচনায় নিয়েই ঈদের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই প্রক্রিয়ার মাধ্যমে শাওয়াল মাসের শুরু এবং ঈদের দিন নির্ধারণ করেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল। তারা বিশ্বের বিভিন্ন স্থানে নতুন বাঁকা চাঁদ বা হিলাল পর্যবেক্ষণের তথ্যও বিশ্লেষণ করে থাকে। কাউন্সিলের মতে, বিশ্বের অনেক স্বীকৃত ইসলামি ও বৈজ্ঞানিক সংস্থাও একই ধরনের মানদণ্ড অনুসরণ করে।

অন্যদিকে বাংলাদেশে সাধারণত জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ ঘোষণা করে। ফলে মধ্যপ্রাচ্যের তুলনায় বাংলাদেশে সাধারণত একদিন পরে ঈদ উদযাপিত হয়। ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান, যা চাঁদের গতির ওপর নির্ভর করে ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। তাই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তুলনায় প্রতি বছর রমজানের সময় প্রায় ১০ দিন করে এগিয়ে আসে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url