সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে যা বললেন রাশেদ খান


 





জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে চলমান বিতর্কে সমালোচনামূলক অবস্থান নিয়েছেন বিএনপি নেতা রাশেদ খান। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছেন, তাদেরই এখন বিরোধিতার নামে অবস্থান নেওয়া উচিত নয়। বরং বাস্তবতা মেনে গঠনমূলক পরামর্শ দেওয়া এবং পূর্বের সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করাই যুক্তিযুক্ত।



তিনি উল্লেখ করেন, ৮ আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নেওয়ার মাধ্যমে সংশ্লিষ্টরা কার্যত রাষ্ট্রপতির অবস্থানকে বৈধতা দিয়েছেন। জনগণের প্রত্যাশা ভিন্ন ছিল বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, সেই সিদ্ধান্তের রাজনৈতিক দায় এখন বিএনপিকেও বহন করতে হচ্ছে, অথচ দায় স্বীকার না করে অন্যদের ওপর দোষ চাপানো হচ্ছে।



সাবেক গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খান আরও বলেন, সংবিধান মেনে শপথ নেওয়ার পক্ষে যে যুক্তি দেওয়া হয়েছিল—সেটি ছিল সামরিক হস্তক্ষেপের আশঙ্কা। তবে তার মতে, সেই যুক্তির আড়ালে দীর্ঘ সময় নিয়ে সংস্কারের নামে প্রত্যাশিত পরিবর্তন আনা সম্ভব হয়নি। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে গিয়ে তিনি সংশ্লিষ্টদের আত্মসমালোচনার আহ্বান জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url