গণভোট ইস্যুতে নতুন বিতর্ক, প্রশ্নে শিশির মনির, যা জানা গেলো


 





বাংলাদেশে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন আদেশ এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৩০ দফা সংস্কার প্রস্তাব নিয়ে সাম্প্রতিক আদালত-সংশ্লিষ্ট কার্যক্রমকে কেন্দ্র করে গুরুতর প্রশ্ন তুলেছেন মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, এসব উদ্যোগ বাতিল বা স্থগিত হলে নির্বাচন প্রক্রিয়া ও সরকারের বৈধতাই বড় ধরনের অনিশ্চয়তায় পড়তে পারে।



মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট রুল জারির পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি মন্তব্য করেন, রাজনৈতিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলোকে আদালতের বিষয়বস্তু বানানো হলে কাঙ্ক্ষিত ফল আসে না। তার ভাষ্য অনুযায়ী, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সংসদ সদস্যদের শপথের একটি অংশ, গণভোট অধ্যাদেশের ধারা ৩–এ উল্লিখিত চার প্রশ্ন এবং তফসিলে থাকা ৩০টি সংস্কার প্রস্তাব—এ চার বিষয়ে পৃথক রুল জারি হয়েছে।



তিনি দাবি করেন, এ প্রক্রিয়ায় সরকারের একাংশের সম্পৃক্ততা রয়েছে এবং পার্লামেন্টকে পাশ কাটিয়ে আদালতের মাধ্যমে বিষয়গুলো মীমাংসার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাব পাঠানো এবং অন্যদিকে সংশ্লিষ্ট সংস্কার প্রস্তাব আদালতে প্রশ্নবিদ্ধ হওয়াকে তিনি ‘দ্বিচারিতা’ হিসেবে উল্লেখ করেন।



তার মতে, জুলাই সনদ, সংস্কার প্রস্তাব ও গণভোট প্রশ্ন—সবই বাতিল হলে শেষ পর্যন্ত নির্বাচন ও সরকারের অবস্থান নিয়েই বড় প্রশ্ন তৈরি হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url