ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ভাই নিহত






সোমবার (৯ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ইসলামাবাদ জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটারের বক্তব্যের বরাত দিয়ে এই তথ্য জানায়। রিটার সম্প্রতি রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন।


স্কট রিটারের মতে, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহু পরিবারের বাসভবন লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সেই হামলায় নাট্যকার ও লেখক হিসেবে পরিচিত ইদ্দো নেতানিয়াহু নিহত হন বলে তিনি উল্লেখ করেন। নেতানিয়াহুর তিন ভাইয়ের মধ্যে ইদ্দো ছিলেন সবচেয়ে ছোট এবং তিনি সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন।




রিটার আরও দাবি করেন, ইরানের এই হামলা ইসরায়েলের বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে পরিচালিত হয়েছে। তার মতে, এটি ছিল অত্যন্ত পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা। একই সময়ে ইরানের আঘাতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরের বাসভবনেও আগুন লাগার খবর পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।



স্কট রিটার বলেন, এই হামলাকে ইরানের পক্ষ থেকে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তার দাবি অনুযায়ী, ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনার প্রতিক্রিয়াতেই এমন হামলা চালানো হতে পারে। তবে এসব তথ্যের স্বাধীনভাবে নিশ্চিতকরণের বিষয়ে এখনো স্পষ্ট কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url