নতুন করে গ্যাসের দাম নির্ধারণ








রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড সাড়ে ১২ কেজি ওজনের এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কোম্পানিটি বর্তমান মূল্যের সঙ্গে আরও ৪১০ টাকা যোগ করে নতুন দাম ১২৩৫ টাকা নির্ধারণের আবেদন করেছে। এ বিষয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ হোসেন ভুঁইয়া গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন।



তিনি জানান, সরকারি কোম্পানির এলপিজির দাম বেসরকারি খাতের তুলনায় কম হওয়ায় অনেক ক্ষেত্রে ক্রসফিলিংয়ের সমস্যা দেখা দিচ্ছে। অর্থাৎ বেসরকারি কোম্পানির সিলিন্ডারে সরকারি গ্যাস ভরে বাজারজাত করার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মূল্য সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গঠিত মূল্য নির্ধারণ কমিটির সুপারিশের ভিত্তিতেই এ আবেদন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



এর আগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ৯২৫ টাকা করার প্রস্তাব দিয়েছিল। সে সময় ডিলার পর্যায়ে স্থানীয় পরিবহন ব্যয় বৃদ্ধি, পরিচালন খরচ ও বিভিন্ন চার্জ বাড়ার বিষয়টি উল্লেখ করে দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরা হয়। পাশাপাশি ক্রসফিলিং বন্ধ করাও প্রস্তাবের একটি প্রধান কারণ ছিল।



তবে সেই প্রস্তাব পর্যালোচনা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তখন অনুমোদন দেয়নি। এখন নতুন করে দাম বাড়ানোর আবেদন জানানোয় বিষয়টি আবারও আলোচনায় এসেছে।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url