বাড়ল জ্বালানি তেলর দাম, প্রতি লিটার কত?




ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে তেলের দামে। সর্বশেষ তথ্যে দেখা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ১৩ ডলার বা প্রায় ১ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০৩ দশমিক ৩৫ ডলারে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বৃদ্ধি পেয়েছে। এটি প্রতি ব্যারেলে ১ দশমিক ০৮ ডলার বা প্রায় ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে। উল্লেখ্য, এর আগের দিন উভয় ধরনের তেলের দামই ২ শতাংশের বেশি কমে গিয়েছিল, ফলে বাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করলেও উপসাগরীয় অঞ্চলে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের আভাস বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। এ কারণে দাম আবার কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে, যা ভবিষ্যতে তেলের দামে আরও ওঠানামার কারণ হতে পারে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজার এখনো ঝুঁকির মধ্যেই রয়েছে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url