আজকের নামাজের সময়সূচি
ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমানের পরই এর অবস্থান, আর কিয়ামতের দিনে বান্দার আমলের প্রথম হিসাব নেওয়া হবে এই নামাজ থেকেই। প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের ওপর অবশ্য কর্তব্য। এর বাইরে সুন্নত, ওয়াজিব ও নফল নামাজও রয়েছে, যা ইবাদতের পরিপূর্ণতা বাড়ায়। ব্যস্ততার অজুহাত থাকলেও সময়মতো ফরজ নামাজ আদায় করা অপরিহার্য।
আজ বুধবার, ০৪ মার্চ ২০২৬; বাংলা ১৯ ফাল্গুন ১৪৩২ এবং ১৪ রমজান ১৪৪৭ হিজরি। ঢাকা ও আশপাশের এলাকার নামাজের সময়সূচি অনুযায়ী— জোহর ১২টা ১৪ মিনিট, আসর ৪টা ২৩ মিনিট, মাগরিব ৬টা ০৬ মিনিট এবং এশা ৭টা ১৯ মিনিট। আগামীকাল বৃহস্পতিবার ফজরের সময় ভোর ৫টা ০৪ মিনিট।
অন্যান্য বিভাগে সময়ের সামান্য পার্থক্য রয়েছে। চট্টগ্রামে ৫ মিনিট এবং সিলেটে ৬ মিনিট বিয়োগ করতে হবে। খুলনায় ৩ মিনিট, রাজশাহীতে ৭ মিনিট, রংপুরে ৮ মিনিট ও বরিশালে ১ মিনিট যোগ করতে হবে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১৭ মিনিটে।
