অপেক্ষার অবসান, ডেপুটি স্পিকারের নাম ঘোষণা










ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সংসদ সদস্যদের সম্মতিক্রমে তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।

সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি অধিবেশনে জানান, ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। সেই মনোনয়নপত্রটি দিয়েছেন সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। প্রার্থিতা যাচাই-বাছাই শেষে তিনি জানান যে কায়সার কামাল এই দায়িত্ব পালনে সম্মতি জানিয়েছেন।

পরবর্তীতে সংসদের কার্যপ্রণালী অনুযায়ী ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য একটি প্রস্তাব উত্থাপন করা হয়। এ প্রস্তাব উত্থাপন করেন সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার। প্রস্তাবটি সমর্থন করেন সংসদ সদস্য আশরাফউদ্দিন। এরপর বিষয়টি সংসদে উপস্থাপন করা হলে উপস্থিত সদস্যরা কণ্ঠভোটের মাধ্যমে প্রস্তাবটির পক্ষে মত দেন।

কণ্ঠভোটে ‘হ্যাঁ’ সূচক সমর্থন বেশি থাকায় প্রস্তাবটি গৃহীত হয় এবং আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার কায়সার কামালকে ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। এর মাধ্যমে তিনি সংসদের গুরুত্বপূর্ণ এই সাংবিধানিক দায়িত্ব পালনের সুযোগ লাভ করলেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url