নির্বাচনে জামায়াত আমীরের ব্যয় কত? যা জানা গেলো


 


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা–১৫ আসন থেকে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচন কমিশনে জমা দেওয়া তার নির্বাচনী ব্যয়ের হিসাব থেকে জানা যায়, পুরো নির্বাচনী কার্যক্রমে তিনি মোট ৩২ লাখ ৫৮ হাজার ২৩৮ টাকা ব্যয় করেছেন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এ হিসাবপত্র জমা দেওয়া হয়।

ব্যয় বিবরণী অনুযায়ী, নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি অর্থ খরচ হয়েছে। প্রচার-প্রচারণা বাবদ ব্যয় হয়েছে ১৫ লাখ ৫৫ হাজার ৫৫০ টাকা। জনসভা আয়োজন করতে খরচ হয়েছে ৫ লাখ ৪৫ হাজার টাকা। নির্বাচনী ক্যাম্প পরিচালনায় ব্যয় হয়েছে ৪ লাখ ১৭ হাজার ৬৪২ টাকা। এছাড়া এজেন্ট ও অন্যান্য সহকারী কর্মীদের জন্য ২ লাখ ৯৩ হাজার ৮৯০ টাকা খরচ করা হয়েছে।

পরিবহন খাতে ব্যয় হয়েছে ৮৮ হাজার ৯৬ টাকা। আবাসন ও প্রশাসনিক কার্যক্রমে খরচ হয়েছে ২ লাখ ৮৭ হাজার টাকা। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারণা চালাতে ব্যয় হয়েছে ৭১ হাজার ৬০ টাকা।

ঢাকা–১৫ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। প্রচলিত আইন অনুযায়ী প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করার অনুমতি রয়েছে। সেই হিসেবে ডা. শফিকুর রহমানের সর্বোচ্চ ব্যয়সীমা নির্ধারিত ছিল ৩৫ লাখ ১৭ হাজার ১৮০ টাকা। তবে জমা দেওয়া হিসাব অনুযায়ী তিনি নির্ধারিত সীমার মধ্যেই নির্বাচনী ব্যয় সম্পন্ন করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url