বিএনপির চার নেতাকে বহিষ্কার


 



দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলবিরোধী কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলা-এর মজিদপুর ইউনিয়ন শাখার চার নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অভিযুক্তরা হলেন—২ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আব্দুল রহমান, ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মো. সুমন মোল্লা, ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. মোকবুল পাঠান এবং ২ নম্বর ওয়ার্ডের নির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম ভূইয়া।



দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্বশীল পদে থেকেও তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ না করে প্রকাশ্যে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থনে সক্রিয় ভূমিকা নেন। বিষয়টি দলীয় নীতির পরিপন্থী হওয়ায় এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।




এ প্রসঙ্গে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সেলিম ভুইয়া বলেন, যারা দলের স্বার্থবিরোধী অবস্থান নেয় এবং প্রতীকের বিরুদ্ধে কাজ করে, তাদের জন্য সংগঠনে কোনো ছাড় নেই। তার ভাষ্য, অতিউৎসাহ দেখিয়ে কেউ যদি দলকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url