নটরডেমিয়ান ’৯৯-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


 



নটরডেমিয়ান ’৯৯-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড, বনানী, ঢাকায় সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।



শুক্রবার (২ জানুয়ারি) সভায় সভাপতিত্ব করেন নটরডেমিয়ান ’৯৯-এর সভাপতি মেহেদী হাসান শিশির। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ডা. আরমান রেজা চৌধুরী। এজিএমের কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর তাজুল ইসলাম চৌধুরী এবং মেম্বার সেক্রেটারি হিসেবে ছিলেন ওমর ফারুক এলিন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। পরে সাধারণ সম্পাদক ডা. আরমান রেজা চৌধুরী সংগঠনের বিগত সময়ের বিভিন্ন কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করেন। এর মধ্যে বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ সহায়তা, যাকাত ফান্ড ব্যবস্থাপনা, বন্যাকবলিত এলাকায় সবজি চারা ও বীজ বিতরণ এবং শৌচাগার নির্মাণ, আর্থিক সংকটে থাকা বন্ধুদের সহায়তা, পারিবারিক মিলনমেলা আয়োজন, জাতীয় দিবস উদযাপন এবং নটরডেম কলেজের শিক্ষার্থীদের জন্য নটরডেমিয়ান ’৯৯-এর পক্ষ থেকে বৃত্তি প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম উল্লেখযোগ্য।

সভায় সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী আর্থিক প্রতিবেদন (ফিনান্সিয়াল স্টেটমেন্ট) উপস্থাপন করেন। একই সঙ্গে প্রয়াত বন্ধুদের স্মরণ করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে ৯৯ এর আমিনুল ইসলামের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। 

এই এজিএমে ৯৯ ব‍্যাচের প্রায় ১৫০ জন সাবেক নটরডেমিয়ান অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সকল সদস্য ভবিষ্যতে আরও সংগঠিত ও কার্যকর সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url